২৪ তোমাদের কখন আসা হলো—কোন বাচ্যের উদাহরণ
ক কর্তৃবাচ্য খ কর্মবাচ্য 
গ ভাববাচ্য ঘ কর্ম কর্তৃবাচ্য 
২৫ বাচ্য কত প্রকার
ক দুই প্রকার খ তিন প্রকার 
গ চার প্রকার ঘ পাঁচ প্রকার

কম্পিউটারের কথা
প্রিয় শিক্ষার্থীরা গতকালের পর আজ বাংলা বিষয়ের কম্পিউটারের কথা প্রবন্ধ থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তরের একটি অংশ আলোচনা করব
প্রশ্ন গ কম্পিউটার ছাড়াও বিজ্ঞানের অন্যান্য আবিষ্কার মানুষের জীবনকে কীভাবে ত্বরান্বিত করেছে উদ্দীপকের আলোকে বুঝিয়ে লেখো
		 
উত্তর গ বিজ্ঞানের এক বিস্ময়কর অবদান কম্পিউটার যা বর্তমান জীবনকে করেছে গতিশীল
পাশাপাশি বিজ্ঞানের অন্যান্য অবদানও বর্তমানে মানুষের জীবনযাত্রাকে অনেক সহজ ও স্বচ্ছন্দময় করে তুলেছে
উদ্দীপকের আলোকে বলা যায় বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ কম্পিউটার ও ইন্টারনেটে বিভিন্ন ব্লগ ব্যবহার করে বিভিন্ন স্থানে অবস্থান করেও সবাই এক সঙ্গে একটি বৃহৎ  আনুষ্ঠানিকতায় অংশ নিয়েছে
পাশাপাশি অন্যান্য প্রযুক্তি ও গণমাধ্যমের  সাহায্যে তারা দিনটি সম্পর্কে নানা ধরনের তথ্য জানতে পেরেছে
তাই কম্পিউটারের পাশাপাশি বিজ্ঞানের অন্যান্য আবিষ্কারও আমাদের জীবনকে প্রভাবিত ও ত্বরান্বিত করছে
বিজ্ঞান আমাদের জীবনকে বিস্তৃতি দিয়েছে
প্রতিদিন প্রভাত হওয়ার সঙ্গে সঙ্গে সংবাদপত্র আমাদের ঘরে পৌঁছে দেয় বিশ্বের অসংখ্য সংবাদকণিকা
বেতারে ধ্বনিত হয় বিশ্ববার্তা
দূরদর্শনের পর্দায় ভেসে ওঠে পৃথিবীর দূর-দূরান্তের ছবি
ঘুম থেকে জেগে রাতে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত বিজ্ঞানশক্তির অকৃপণ দাক্ষিণ্য লাভ করে চলেছি আমরা
আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটি মুহূর্তকে সমৃদ্ধ করে তুলেছে বিজ্ঞান
আমাদের পরিধেয় বস্ত্র থেকে শুরু করে ঘরবাড়ি পথঘাট ওষুধপত্র কৃষিজ ভোগ্যপণ্য—সবই তো বিজ্ঞানের প্রযুক্তিবিদ্যার ফসল
বৈদ্যুতিক আলো পাখা থেকে যানবাহনের ব্যবহার—সবকিছু বিজ্ঞানের অবদান
বস্তুত আমাদের বর্তমান জীবনটাই বিজ্ঞান-নিয়ন্ত্রিত
প্রতি মুহূর্তে শ্বাস-প্রশ্বাসের মধ্যে বেঁচে থেকেও যেমন বায়ুমণ্ডল সম্পর্কে আমরা প্রতিনিয়ত সচেতন নই তেমনই ব্যবহারিক জীবনে বিজ্ঞানের অজস্র আবিষ্কারে এমনই অভ্যস্ত হয়ে পড়েছি যে এর কথা স্বতন্ত্রভাবে আমরা আর স্মরণ করি না
এভাবেই বিজ্ঞান আমাদের ব্যবহারিক জীবনে এনেছে মৌল পরিবর্তন
কৃষি শিক্ষা যাতায়াত চিকিৎসা আবহাওয়া—প্রতিটি ক্ষেত্রেই বিজ্ঞানের অপরিসীম অবদান অনস্বীকার্য
তাই বলা যায় শুধু কম্পিউটারই নয় বিজ্ঞানের অন্যান্য অসাধারণ সাফল্যও আমাদের বর্তমান জীবনকে ক্রমাগত এগিয়ে নিয়ে চলেছে সভ্যতার শিখরে
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল
নকল প্রসাধনী বাজারজাতকরণ
পাঁচ ব্যবসায়ীকে আট লাখ টাকা জরিমানা
বিদেশি নামীদামি কোম্পানির নকল প্রসাধনী বাজারজাত করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত গতকাল রোববার পুরান ঢাকার মৌলভীবাজারের পাঁচ ব্যবসায়ীকে আট লাখ টাকা জরিমানা করেছেন
আজ বেলা পৌনে একটার দিকে ভ্রাম্যমাণ আদালত পুরান ঢাকার মৌলভীবাজারে তাজমহল টাওয়ার নামক একটি মার্কেটে অভিযান চালান
আদালত ওই মার্কেটের ফাতেমা ট্রেডিং তাজুমা এন্টারপ্রাইজ মেসার্স রনি এন্টারপ্রাইজ মেসার্স আমিন ট্রেডিং ও সিয়াম করপোরেশন নামক পাঁচটি প্রসাধনীর দোকানে অভিযান চালান
ওই সব প্রতিষ্ঠান থেকে ভারতীয় নকল ফেয়ার অ্যান্ড লাভলী সেনসোডাইন টুথপেস্ট পন্ডস ক্রিম ওলে ক্রিমসহ নানা প্রসাধনী দেখেন
ব্যবসায়ীদের দাবি এসব পণ্য চায়না থেকে আমদানি করা
তাঁরা আমদানিকারকদের কাছ থেকে কিনে বিক্রি করছেন
তবে কার কাছ থেকে কেনা হয়েছে সে সংক্রান্ত কোনো ক্রয় রসিদ তাঁরা দেখাতে ব্যর্থ হন
নকল প্রসাধনী বিক্রির দায়ে আদালত মেসার্স তাজুমা এন্টারপ্রাইজ ফাতেমা ট্রেডিং ও মেসার্স আমিন ট্রেডিংকে দুই লাখ টাকা করে এবং মেসার্স রনি এন্টারপ্রাইজ ও সিয়াম করপোরেশনকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়
ফাতেমা ট্রেডিংয়ের ব্যবসায়ী জানান চায়না থেকে যাঁরা এসব পণ্য আমদানি করছেন তাঁদের কাছ থেকে কিনে তাঁরা বিক্রি করে থাকেন
রসিদ না পাওয়ার ব্যাপারে বলেন আমরা সাদা কাগজের মাধ্যমে এসব পণ্য কিনে থাকি
গতকাল দুপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালালে মৌলভীবাজারের তাজমহল টাওয়ারের ব্যবসায়ীরা তাঁদের দোকানপাট বন্ধ করে ফেলেন
অনেক ব্যবসায়ীকে কিছুটা উত্তেজিত দেখা যায়
এ সময় মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির নেতারাও হাজির হন
তবে নকল প্রসাধনী ও বিক্রয় রসিদ দেখাতে ব্যর্থ হওয়ায় কর্মকর্তারা পিছু হটেন
মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলাম মওলা বলেন আমরা নকল ও ভেজালের বিরুদ্ধে
তবে অভিযানে কোনো বৈধ ব্যবসায়ী যাতে হয়রানির শিকার না হন সে ব্যাপারে দৃষ্টি রাখতে বিএসটিআইয়ের কর্মকর্তাদের তিনি অনুরোধ করেন
বিএসটিআইয়ের কর্মকর্তারা জানান এসব প্রসাধনী বিদেশি নামীদামি কোম্পানির
কিন্তু কোন কোম্পানি আমদানি করেছে তা সেখানে পাওয়া যায়নি
এসব প্রসাধনীর অধিকাংশই বিদেশি কোম্পানির প্যাকেটে দেশে প্যাকেটজাত করা হয়েছে
এতে বিএসটিআইয়ের কোনো অনুমোদনও নেই
নিম্নমানের এসব প্রসাধনী ব্যবহারে লোকজন নানা ত্বকের রোগে আক্রান্ত হতে পারে
আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল-আমীন সাংবাদিকদের বলেন নামীদামি কোম্পানির নকল প্রসাধনী বিক্রির দায়ে পাঁচ ব্যবসায়ীর বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী আট লাখ টাকা জরিমানা করা হয়েছে
সেখান থেকে প্রায় ছয় লাখ টাকা মূল্যমানের প্রসাধনী জব্দ করা হয়
গতকাল ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করেন বিএসটিআই র‌্যাব-২ চকবাজার থানার পুলিশ ও মহানগর দাঙ্গাপুলিশের একটি দল
এবার অ্যানথ্রাক্স চুয়াডাঙ্গায়
সিরাজগঞ্জ পাবনা জামালপুর টাঙ্গাইল পঞ্চগড় ও কুষ্টিয়ার পর এবার চুয়াডাঙ্গায়ও অ্যানথ্রাক্স তড়কা-এর সংক্রমণ নিশ্চিত করা হয়েছে
জেলার আলমডাঙ্গা উপজেলার চরযাদবপুর গ্রামে গত শনিবার একজন অ্যানথ্রাক্স আক্রান্তকে শনাক্ত করা হয়েছে
আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা লিয়াকত হোসেন খবরের সত্যতা নিশ্চিত করেন
এ ছাড়া সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় তিনজন ও কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় আরও একজন অ্যানথ্রাক্সে আক্রান্তের সন্ধান পাওয়া গেছে
আমাদের অফিস ও প্রতিনিধিদের পাঠানো খবর-
চুয়াডাঙ্গা চরযাদবপুর গ্রামের আবদুর রহিমকে ৪৫ আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলেও গতকাল রোববার থেকে বাড়িতে রেখেই চিকিৎসা দেওয়া হচ্ছে
আবদুর রহিম জানান এক সপ্তাহ আগে বড় ভাই রহুমুল হকের একটি অসুস্থ ছাগল জবাই করে মাংস কাটাকাটি করেন
এরপর তাঁর ডান হাতের আঙুলে ঘা হয় এবং জ্বর আসে
শনিবার আঙুল আরও ফুলে যায় ও জ্বরের তীব্রতা বাড়ে
তিনি আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে গেলে চিকিৎসকেরা জানান এটা অ্যানথ্রাক্স
উল্লাপাড়া সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর বেলকুচি ও কামারখন্দের পর এবার উল্লাপাড়া উপজেলায় অ্যানথ্রাক্স ছড়িয়ে পড়েছে
গতকাল সেখানে তিনজন অ্যানথ্রাক্স রোগীকে শনাক্ত করা হয়েছে
এরা হলেন উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের মনছুর আলী আবদুল মমিন ও আবদুল জব্বার
এদের বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়
কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার ভারতীয় সীমান্তবর্তী ধর্মদহ গ্রামে তালননেছা ৪৫ নামের আরও একজনের অ্যানথ্রাক্সের সংক্রমণ ধরা পড়েছে
তাঁকে গতকাল সকালে চিকিৎসা দেওয়া হয়েছে
শেখ হাসিনাকে ঈদ শুভেচ্ছা জানালেন খালেদা জিয়া
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া
গতকাল রোববার শুভেচ্ছাসহ একটি ঈদকার্ড প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছে দেওয়া হয়
বিএনপি চেয়ারপারসনের এপিএস সুরত উজ্জামান ঈদকার্ডটি প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা সাইফুজ্জামান শিখরের হাতে তুলে দেন
এর আগে গত ২ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিরোধীদলীয় নেতাকে ঈদের শুভেচ্ছা জানিয়ে কার্ড দেওয়া হয়
জাতীয় বিশ্ববিদ্যালয়
স্নাতকোত্তর পরীক্ষার ফল প্রকাশ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০০৭ সালের স্নাতকোত্তর ফাইনাল পরীক্ষার কয়েকটি বিষয়ের ফল গতকাল রোববার প্রকাশিত হয়েছে
এসব বিষয়ের মধ্যে রয়েছে—বাংলা ইংরেজি সমাজবিজ্ঞান পরিসংখ্যান মার্কেটিং ভূগোল গার্হস্থ্য অর্থনীতি আরবি পালি সংস্কৃত মনোবিজ্ঞান গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান মৃত্তিকাবিজ্ঞান ও প্রাণরসায়ন
বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে অন্য বিষয়গুলোর ফলাফল পর্যায়ক্রমে প্রকাশিত হবে
প্রকাশিত ফলাফল সংশ্লিষ্ট কলেজ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট  থেকে সংগ্রহ করা যাবে
এ ছাড়া যেকোনো মুঠোফোন থেকে এসএমএসের মাধ্যমে ফলাফল জানা যাবে
এ ক্ষেত্রে মেসেজ অপশন থেকে  লিখে ৪৬৩৬ নম্বরে ংবহফ করতে হবে
সংবিধান সংশোধন
সব পক্ষের মতামত লাগবে
সংবিধানের পঞ্চম ও সপ্তম সংশোধনী বাতিলের রায় আগামী দিনে দেশের রাজনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে কি না তা নির্ভর করবে রাজনীতিকদের আচরণের ওপর
সর্বোচ্চ আদালতের এই রায়ের আলোকে সংবিধান সংশোধনের যে উদ্যোগ সরকার নিয়েছে তাতে সব পক্ষের মতামত দেওয়ার সুযোগ না থাকলে উদ্দেশ্য সফল হবে না
আগামী দিনের সুস্থ রাজনীতির জন্য ব্যক্তি ও সমাজজীবনে এবং নিজ নিজ দলে গণতন্ত্রচর্চার কোনো বিকল্প নেই
পাশাপাশি সংসদ বিচার বিভাগ নির্বাচন কমিশন যেন স্বাধীনভাবে কাজ করতে পারে সে ব্যাপারেও উদ্যোগ নিতে হবে
দেশের বিশিষ্ট রাজনীতিবিদ আইনবিদ ও বুদ্ধিজীবীরা গতকাল রোববার প্রথম আলো আয়োজিত গোলটেবিল আলোচনায় এসব কথা বলেন
পঞ্চম ও সপ্তম সংশোধনী বাতিল আগামী দিনের রাজনীতি শীর্ষক এই গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয় প্রথম আলোর কার্যালয়ের সেমিনার কক্ষে
বৈঠকে প্রধান অতিথি ছিলেন আইন বিচার ও সংসদবিষয়কমন্ত্রী শফিক আহমেদ
আলোচনায় অংশ নেন সংবিধান সংশোধনবিষয়ক বিশেষ কমিটির কো-চেয়ারপারসন সুরঞ্জিত সেনগুপ্ত সুশাসনের জন্য নাগরিকের সুজন সভাপতি অধ্যাপক মোজাফ্ফর আহমদ জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য আনিসুল ইসলাম মাহমুদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা আমিন আহমেদ চৌধুরী আইনজীবী শাহ্দীন মালিক ও পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির সভাপতি গৌতম দেওয়ান প্রমুখ
মূলে যাওয়ার সুযোগ আলোচনার শুরুতে আইনমন্ত্রী শফিক আহমেদ বলেন পঁচাত্তরের ১৫ আগস্টের পর থেকে ৭৯-এর ৬ এপ্রিল পর্যন্ত সামরিক ফরমানের মাধ্যমে করা সব কাজকে সংবিধানের পঞ্চম সংশোধনীতে বৈধতা দেওয়া হয়
তিনি বলেন সংবিধানের অভিভাবক সুপ্রিম কোর্ট এবং সংবিধান রক্ষার দায়িত্ব জনগণের
নিজের ব্যক্তিগত মত উল্লেখ করে আইনমন্ত্রী বলেন সুপ্রিম কোর্ট যেহেতু পঞ্চম সংশোধনী বাতিল করেছেন তাই পঞ্চম সংশোধনীর আগে যেসব ধারা উপধারা অনুচ্ছেদ সংবিধানে ছিল তা আপনাআপনি সংবিধানে অন্তর্ভুক্ত হয়েছে বলে ধরে নেওয়া যায়
তিনি বলেন একই কারণে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর নিবন্ধন নির্বাচন কমিশন বাতিল করতে পারে
